IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহে এমএমএস বিতরণের উদ্বোধন

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহে এমএমএস বিতরণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ স্লোগানকে সামনে রেখে ২৮ মে হতে ৩ জুন ২০২৫ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পত্নীতলায় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলার উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার পুষ্টিকর শাক-সবজি ও ফলমূলের প্রদর্শনী এবং বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

পাটিচরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবেদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ, পাটিচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমূখ।

অতিথিবৃন্দ পাটিচরা ইউনিয়নের ১০২ জন গর্ভবতীকে মাতৃকণা এবং ১৮৭ জন শিশুকে পুষ্টিকণার প্যাকেট এবং পেঁপের চারা বিতরণ করেন।

এসময় ডা. এসএম খালিদ সাইফুল্লাহ গর্ভবতীর ৪টি এএনসি চেকআপ ও প্রসূতির পিএনসি চেকআপ, সরকারি হাসপাতালে সকল ধরণের পরীক্ষা নিরীক্ষা, নিরাপদ প্রসবের জন্য হাসপাতালকে গুরুত্ব দিয়ে গর্ভবতীদের নিয়ে আসার অনুরোধ করেন। তিনি পুষ্টিকর খাবার হিসেবে দেশীয় টাটকা শাক-সবজি ও ফলমূল বেশি করে খাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।

দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন তার সংস্থা থেকে পত্নীতলা উপজেলায় ১৭৭৫ জন গর্ভবতী ও ১১০০ জন শিশুকে ৬ মাসের জন্য বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) বিনামূল্যে বিতরণ করবে বলে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31