ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে যাঁড় ও বকনা গরু পালনের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় ও বকনা গরু পালনের জন্য ৬ বস্তা পরিমাণ ফিট, ৫টি করে ঢেউটিন, ৪টি করে খুঁটি, ১টি করে কার্পেট ও ১টি করে সাইনবোর্ড বিতরণ করা হয়।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.শর্মী দাস প্রমুখ।
উল্লেখ্য নন্দীগ্রাম উপজেলার সর্বমোট ৬৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে উপকরণ দেওয়া হয়েছে ।


