IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাজেট ঘোষণা সোমবার

বাজেট ঘোষণা সোমবার

বাজেট

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন (সোমবার) বিকেল ৪টায় জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে।

এর আগে, একই দিন উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেট অনুমোদন করবে। এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাজেট কার্যকর হবে।

বাংলাদেশে সংসদের বাইরে বাজেট উপস্থাপনের নজির আগেও রয়েছে। ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশন ও বেতার মারফত বাজেট ঘোষণা করেছিলেন। এবারও সেই পথেই হেঁটেছেন বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ঈদুল আজহার কারণে এবার বাজেট ঘোষণা এগিয়ে আনা হয়েছে। সাধারণত জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা হলেও, এবার তা হবে ২ জুন, সোমবার বিকেল ৪টায়। ঈদের ছুটির আগে বাজেট ঘোষণার ফলে আলোচনা বা বিতর্কের পর্যাপ্ত সুযোগ থাকছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অধিদপ্তর জানিয়েছে, বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ জুন, মঙ্গলবার বেলা ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। শুধুমাত্র সাংবাদিকদের জন্য নির্ধারিত এই সম্মেলনে থাকছে প্রশ্নোত্তরের সুযোগ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট থেকে নতুন বাজেট কিছুটা কম হতে পারে। সম্ভাব্য নতুন বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31