IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সমস্যা ও সম্ভাবনা নিয়ে মান্দা প্রেসক্লাবের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

সমস্যা ও সম্ভাবনা নিয়ে মান্দা প্রেসক্লাবের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরতে মান্দা প্রেস ক্লাবের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা আজ শনিবার বিকেল ৪টার দিকে প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোখলেছুর রহমান কামরুল, প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর, উপজেলা স্কাউটসের সভাপতি গোলাম সোরয়ার স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মান্দা উপজেলা কৃষিভিত্তিক সম্ভাবনাময় অঞ্চল। সঠিক পরিকল্পনা ও সকল পক্ষের সমন্বয়ে এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্যোক্তা উন্নয়ন, পর্যটন ও ডিজিটাল সেবা স¤প্রসারণের সুযোগ রয়েছে। সভায় অংশগ্রহণকারীরা ঐক্যমত্য প্রকাশ করেন যে, রাজনৈতিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করলেই মান্দাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31