IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উদ্বোধনীতে হট্ট‌গোল

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উদ্বোধনীতে হট্ট‌গোল

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উদ্বোধনীতে হট্ট‌গোল

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার উদ্বোধনীতে হট্ট‌গোল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দু্ইতলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এমন অবস্থাতেই পোড়া ভবনে রঙ ও মেরামত করে কার্যক্রম শুরু করে‌ছে থানা পুলিশ।

শ‌নিবার (৩১ মে) বেলা ৪টায় কু‌ষ্টিয়া ম‌ডেল থানার কার্যক্রম উদ্বোধন উপল‌ক্ষে থানা চত্ব‌রে এক সুধী সমা‌বে‌শের আয়োজন করে জেলা পু‌লিশ।

কু‌ষ্টিয়ার পু‌লিশ সুপার মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে প্রধান অতি‌থি ছি‌লেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

সুধী সমা‌বেশ শুরু হওয়া‌র আগে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে রেজাউল হক ব‌লেন,পু‌লি‌শের চাক‌রি ক‌রে সকল মানুষ‌কে সন্তুষ্ট করা খুবই ক‌ঠিন। আল্লাহ য‌দি কাউকে ঐশ্ব‌রিক ক্ষমতা দে‌ন হয়‌তোবা তার দ্বারা সম্ভব। বাংলা‌দে‌শে বা পৃ‌থিবী‌তে জন্ম নি‌য়ে অ‌নেকগু‌লো ম‌ানুষ‌কে সন্তুষ্ট করা সম্ভব নয়।

তি‌নি ব‌লেন,সঙ্গত কার‌ণে আমরা খুলনা রেঞ্জে কনস‌টেবল থে‌কে স‌াব ইন্সপেক্টরদের লটা‌রির মাধ‌্যমে পো‌স্টিং-এর সিদ্ধান্ত নি‌য়ে‌ছি। পদ‌ন্নো‌তিও করা হ‌বে সব‌কিছু বি‌বেচনা ক‌রে। বাংলাদেশ পু‌লি‌শের কেউ অপরাধ কর‌লে‌ সেটা তার ব‌্যক্তিগত দায়, প্রতিষ্ঠানের দায় নয়।

তি‌নি আরও ব‌লেন, এখন পর্যন্ত আপনারা যে সেবাটা চান তা আমরা দেওয়‌ার চেষ্টা কর‌ছি। আমরা যারা কাজ কর‌ছি তা‌দের ভূল ভা‌ন্তি হ‌তে পা‌রে। একটু খেয়াল রাখবেন আমা‌দের ভুলটা ইন‌টেনশনা‌লি না‌কি কাজ কর‌তে গি‌য়ে মানুষ হি‌সে‌বে যে ভুল কর‌ছি সেটা। মানুষ হি‌সে‌বে সাধারণ ভুল হ‌লে সমাজ বা রা‌ষ্ট্রের কোন ক্ষ‌তি হয় না। আর য‌দি ইন‌টেনশনা‌লি ভুল হয় তাহ‌লে আমা‌দের টলা‌রেন্স জি‌রো।

গণঅভু‌ত্থা‌নে দা‌য়ের হওয়া হত‌্যা মামলার তদন্ত কতদুর এগি‌য়ে‌ছে এমন প্রশ্নে ডিআইজি ব‌লেন, মামলাগু‌লো যে শুধু রেঞ্জ অফিস ম‌নিট‌রিং ক‌রে তা নয়। পু‌লিশ হেড‌কোয়াটার্স ম‌নিট‌রিং ক‌রে। এর কার্যক্রম অ‌নেকদুর এগি‌য়ে‌ছে। আশাক‌রি আমা‌দের তদন্ত সুষ্ঠু ও সুন্দর হ‌বে। যারা অপরাধী তা‌দের যেন বিচার হয় সেটা মাথায় রে‌খে তদন্তে আমরা অ‌নেকদুর এগি‌য়ে‌ছি।‌

কোরবানী ঈদের পশুর চামড়া যা‌তে সীমান্ত দি‌য়ে পাচার না হয় সেজন‌্য দৌলতপুর উপ‌জেলার দিকে চামড়াবহনকারী যে‌কোন প‌রিবহন‌কে আট‌কি‌য়ে পু‌লিশ‌কে জানানোর আহ্বান জানান তি‌নি।

কু‌ষ্টিয়ায় দীর্ঘদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন‌ অবস্থান কর‌ছে এ বিষ‌য়ে পু‌লি‌শের কা‌ছে কোন তথ‌্য ছিল কিনা জান‌তে চাইলে ডিআইজি ব‌লেন, আমা‌দের কা‌ছে কোন তথ‌্য ছিল না। পু‌লিশ সব সময় সব পারবে এমনটাও না। ত‌বে যে সংস্থায় সুব্রত বাইন‌কে গ্রেপ্তার করুক পু‌লি‌শের পক্ষ থে‌কে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সা‌থে বা‌ড়ির মা‌লিক‌দের বা‌ড়ি ভাড়া দেওয়ার সময় সর্তকর্তা অবলম্ব‌নের পরামর্শ দেন খুলনা রেঞ্জের পু‌লি‌শের এই কর্মকর্তা।

এরপর তি‌নি সুধী সমাব‌শে যোগ‌দেন। সেখা‌নে বক্তব‌্য দেন কু‌ষ্টিয়া জেলা বি‌এন‌পির আহ্বায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার, কু‌ষ্টিয়া সদর আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য সোহরাব উদ্দিন, বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোলন কু‌ষ্টিয়া জেলা শাখার সদস‌্য স‌চিব মুস্তা‌ফিজুর রহমান, কু‌ষ্টিয়া জেলা গণঅ‌ধিকার প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আব্দুল খা‌লেক, নাগ‌রিক ক‌মি‌টির প্রতি‌নি‌ধি আলমাস মামুন, কু‌ষ্টিয়া প্রেসক্লা‌বের সাধারণ সস্পাদক জুবা‌য়েদ রিপনসহ অন‌্যান‌্যরা।

এসময় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের নেতা, গণঅ‌ধিকার প‌রিষদের সাধারণ সম্পাদক ও নাগ‌রিক ক‌মি‌টির প্রতি‌নি‌ধির বক্তব‌্যর বি‌রোধীতা ক‌রে সমা‌বেশস্থ‌লে হট্ট‌গোল শুরু ক‌রেন বিএন‌পির নেতাকর্মীরা। এক পর্যা‌য়ে কু‌ষ্টিয়া জে‌লা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য আল আমিন কানাই, জেলা যুবদ‌লের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা শরীফসহ বেশ ক‌য়েকজন তা‌দের দি‌কে তে‌ড়ে যান। প‌রে পু‌লিশ ও উপ‌স্থিত জনতা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

বিএন‌পি নেতা আল আমিন কানাই ব‌লেন, আন্দোলনে সব থে‌কে বড় ভূমিকা পালন ক‌রে‌ছি আমরা। ৫ আগ‌স্টের পর পু‌লিশ‌কে আমরা শেল্টার দি‌য়ে কাজে ফি‌রি‌য়ে‌ছি আর পু‌লি‌শের প্রোগা‌মে আমা‌দের বলা হয় না। আবার বিএন‌পির বিরু‌দ্ধে বক্তব‌্য দেই দুইদিনকার ছে‌লে‌পে‌লে।

কামাল উদ্দিন ব‌লেন, ম‌ঞ্চে বৈষম‌্যবি‌রোধী ছাত্রদের উঠি‌য়ে আমা‌দের সাম‌নে ব‌সি‌য়ে রাখা অপমানজনক। আবার এরা বিএন‌পি বি‌রোধীতা ক‌রে বক্তব‌্য দেই। পু‌লিশ‌কে আমি সহ‌যো‌গিতা ক‌রে‌ছি। অথচ আমা‌দের বলা হয়‌নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য থানার মতো কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট শহ‌রের আমলাপাড়ায় অব‌স্থিত সদর ফাঁ‌ড়ি‌তে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজও শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31