ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জাইদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২ মে) দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের একটি গ্রামীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেল আরোহী জাইদুরের সজোরে ধাক্কা লাগে এতে সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


