IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টাকা থেকে কুসুম্বা মসজিদের ছবি অপসারণে ক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির ডাক

টাকা থেকে কুসুম্বা মসজিদের ছবি অপসারণে ক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির ডাক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বাংলাদেশ ব্যাংকের নতুন পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারণের খবরে নওগাঁর মান্দা উপজেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পাঁচ টাকার নোটে সংযুক্ত থাকা এ মসজিদের ছবি অনেকের কাছে এলাকার ঐতিহ্য ও গর্বের প্রতীক ছিল। ফলে নতুন নোটে মসজিদের ছবি না থাকার বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে এলাকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বীকৃতির ওপর আঘাত হিসেবে দেখছেন। অনেকেই দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘কুসুম্বা মসজিদের ছবি আমাদের অহংকার ছিল। এটি মুছে ফেলা মানে ইতিহাসকে অবজ্ঞা করা।’

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় রাজনৈতিক দল বিএনপি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন আগামীকাল মঙ্গলবার মান্দায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তারা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানিয়েছে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে।

জানতে চাইলে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘কুসুম্বা মসজিদ ঐতিহ্যবাহী মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রায় ৫০০ বছরের পুরোনো মসজিদটি উত্তরাঞ্চলের মাটি ও মানুষের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পাঁচ টাকার নোট থেকে এ মসজিদের ছবি যেন মুছে ফেলা না হয় এ অঞ্চলের মানুষের এমনটি দাবি।’

উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন,‘এই ঐতিহাসিক মসজিদের ছবি নোট থেকে সরানো মান্দাবাসীর প্রতি চরম অবমূল্যায়ন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুুত পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আহবান জানাচ্ছি। এনিয়ে আগামিকাল মঙ্গলবার দলীয়ভাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, ‘কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষনা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও প্রকাশিত হয়েছে। কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শন নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।’

প্রসঙ্গত, কুসুম্বা শাহী মসজিদ মান্দা উপজেলার ঐতিহাসিক একটি স্থাপত্য নিদর্শন, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে প্রত্নতত্ব অধিদপ্তরের সংরক্ষিত তালিকায় রয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news