IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করলো বিএসএফ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এদের পুশইন করে বিএসএফ। পরে এদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে চার নারী ও চার পুরুষ রয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫)। এছাড়া খুলনা জেলার দীঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), রাজশাহীর চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫) ও রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন রাণীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাঁরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় রেখেছিল। পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করে গোমস্তাপুর থানার পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31