IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> টপ নিউজ >> ইকবালের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

ইকবালের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে নানা স্বাদের অনুষ্ঠান। আর সেসব অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ‘ঈদের ছবি’। মুক্তি প্রতীক্ষিত সিনেমার নায়ক-নায়িকাদের অংশগ্রহণে নির্মিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এটি মূলত আড্ডার অনুষ্ঠান। যে আড্ডাকে জমজমাট ও প্রাণবন্ত করে তুলেছেন আমন্ত্রিত দুই অতিথি চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। আর আড্ডার ফাঁকে ফাঁকে তারা জানিয়েছেন কীভাবে ঈদের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কতটা আনন্দময় ছিল শুটিংয়ের দিনগুলো।

অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে গতানুগতিক যেসব অনুষ্ঠান হয়, আমরা চেষ্টা করেছি এর বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু করার। বিশেষ করে আড্ডাটাকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করে তোলার আন্তরিক চেষ্টা ছিল আমাদের। এই চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেই বিচারের ভার প্রিয় দর্শকের উপর।’ উল্লেখ্য, ‘ঈদের ছবি’ অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31