IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তারাগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

তারাগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

তারাগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এর কার্যালয়

তারাগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এর কার্যালয়। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এর কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতিসহ সেবা প্রতাশিদের কাগজ পত্রের ত্রুটির কথা বলে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জুন) বিকালে তারাগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য-প্রহরীগণ উপরোক্ত অভিযোগ তুলে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির কথা সাংবাদিকসহ সুধি-সমাজের লোকজনকে জানিয়েছেন। এঘটনায় পুড়া তারাগঞ্জ উপজেলা জুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এঘটনায় ভুক্তোভোগীরা জানান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হৃশিকেষ রায় কাগজ পত্রের ত্রুটির অছিলায় ঘুষ নেয়ার দাবি করেন। তার দবিকৃত ঘুষ দেয়ার কথা অস্বীকার করলে তিনি আমাদের কাগজ পত্রের ত্রুটির নামে নানা ভাবে হয়রানি করেন। তার এহেন ন্যাক্কার জনক আচরণের কথা আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করলে ভয়ে ওই হিসাবরক্ষণ কর্মকর্তা পরে ইউএনও স্যারের নির্দেশে আমাদের বেতন বিল কপিতে স্বাক্ষর করেন।

তারাগঞ্জ প্রেসক্লাব সভাপতি খবির উদ্দিন প্রামানিক জানান, আমি গত কয়েকদিন হচ্ছে ওই দপ্তরে একটি বিজ্ঞাপনের বিল উত্তোলনের জন্য গিয়েছিলাম ঠিক একই রকম আচরণ করছে ওই হিসাবরক্ষণ কর্মকর্তা আমার সাথেও। তিনি কাগজ পত্রের ত্রুটির কথা বলে সেবা প্রতাশীদের বিভিন্ন ভাবে হয়রানি করেন। ওই ভয়ে সেবা গ্রহিতারা যা দেন তাই ওনার পকেটে ঢুকে। এ ঘটনায় ভুক্তভোগীগণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে ওই দুর্নীতি বাজ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা হৃশিকেষ রায়, ঘুষ নেয়া ও দাবি করার কথা অস্কবীকার করে বলেন, নৈশ্য-প্রহরীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো পরে ওদের বিল কপি নিয়ে গেছে।

এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, নৈশ্য-প্রহরীদের অভিযোগ পাওয়া মাত্রই হিসাবরক্ষণ কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নিয়ে দেখার জন্য বলছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31