IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ঈদুল আজহার বাঘায় ভিজিএফ এর চাল বিতরণ,চাল পেল ১৪ হাজার ১৩০ পরিবার

ঈদুল আজহার বাঘায় ভিজিএফ এর চাল বিতরণ,চাল পেল ১৪ হাজার ১৩০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩-০৬-২০২৫) উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেন। ইউএনও জানান, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ৪ হাজার ৬২১ জন ভূক্তভূগি পরিবার রয়েছে। প্রথম দিন ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে চাল দেওয়া হয়। পরের দিন দেওয়া হবে ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডে। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম,উপ সহকারি প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারি আকরাম হোসেনসহ প্রজেক্ট ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন।

পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা গেছে,লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন ভূক্তভূগিরা। চাল পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি-জামায়াতের নেতাদের স্লিপে চাল পেয়েছেন। তাদেরই একজন বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের হাজেরা বেওয়া। তিনি জানান, চালের মান খুব ভালো না।

বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুইদিন চাল বিতরণ করবেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31