IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঈদযাত্রীদের অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রীদের অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের যেকোনো অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঈদযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যদি কারোর ভাড়ার বিষয়ে অভিযোগ থাকে তাহলে মালিক বা শ্রমিক পক্ষ অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

বুধবার (৪ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি গতবারের যে ভাড়া সে ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেটও একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নিচ্ছে। কেউ যেন ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না।

নিরাপদ ঈদযাত্রার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। আমি আশা করবো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

ঈদযাত্রায় সড়কে সার্বিক নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ অন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সবাই সচেতন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31