IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়ি
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৭

মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৭

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় বারবাকপুর গ্রামের মৃত আফজাল হেসেনের ছেলে শাহজাহান আলী বাদী হয়ে গত সোমবার রাতে ১৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে উপজেলার বারবাকপুর মন্ডলবাড়ি জামে মসজিদের সামনে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতেই সোহেল রানাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত রোববার বিকেলে পূর্ব শত্রæতার জেরে বারবাকপুর গ্রামের আজাহার আলীর ছেলে সোহেল রানা, মৃত আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান ওরফে ফেকু, মৃত পান মোহাম্মদের পাঁচ ছেলে যথাক্রমে ওয়াহেদ আলী, শামসুল আলম, আব্দুস সামাদ, আজাহার আলী ও ওবাইদুল হক, শামসুল হকের ছেলে রোম্মান হোসেন, মৃত আঃ জব্বারের ছেলে সারোয়ার হোসেন নান্টু, সারোয়ার হোসেন নান্টুর ছেলে সিজার হোসেন, আব্দুস সালামের ছেলে আবু সাইদ, মৃত আব্দুল আজিজের স্ত্রী রেখা বানু, আব্দুস সামাদের স্ত্রী দেলোয়ারা, আজাহার আলীর স্ত্রী নাসরিন বেগম দেশীয় অস্ত্রশস্ত্র বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া রামদা সহ বারবাকপুর মন্ডলবাড়ি জামে মসজিদের সামনে শাহজাহান আলীর পথরোধ করে তার উপর হামলা চালায়।

এসময় তার চিৎকার শুনে তার স্ত্রী জহুরা বেগম, তার ভাইয়ের স্ত্রী শাহিনা আক্তার, বৃদ্ধ চাচা আব্দুল মান্নান, ছেলে সারাব হোসেন, আব্দুল মান্নানের স্ত্রী নাসরিন আরা ছেলে আব্দুর রউফ এগিয়ে এলে আসামীরা তাদেরকেও এলোপাথারী মারপিট করতে থাকে। এ সময় আসামীরা জহুরা বেগম ও শাহিনা আক্তারের পড়নের কাপড় টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। আসামীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান আলী, জহুরা বেগম, সারাব হোসেন ও শাহিনা বেগমের মাথা কেটে রক্তাত্বজখম হন।

বৃদ্ধ আব্দুল মান্নানের পা ভেঙে যায় ও তার স্ত্রী নাসরিন বেগম, ছেলে আব্দুর রউফ গুরুতর আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধ আব্দুল মান্নানকে ঢাকায় এবং জহুরা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে ওইদিনই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31