IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> রাজনীতি >> রাণীনগর উপজেলা ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

রাণীনগর উপজেলা ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

রাণীনগর উপজেলা ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

রাণীনগর উপজেলা ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31