IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় মৎস্য অফিসার জামানের মৃত্যু

মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় মৎস্য অফিসার জামানের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৭ জুন ঈদের দিন সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কর্মস্থল মহাদেবপুর থেকে শ্বশুড় বাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাচ্ছিলেন।

এ সময় পথিমধ্যে মহাদেবপুর-নীতপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলী বাজার সংলগ্ন পের্ট্রোল পাম্পের পাশে মোটরসাইকেলসহ সড়কের পাশের খাদে সংজ্ঞাহীন মৎস্য অফিসার জামানকে দেখতে পান পথচারীরা।

এ সময় জামানের মুখোমুন্ডল থেতলানো ও রক্তাক্ত গুরুতর জখম ছিল। ধারণা করা হচ্ছে রাস্তায় কোনো শিয়াল বা অন্য কোন কিছুর সাথে দূর্ঘটনায় পতিত হয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় একজন অটোচার্জার চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে ওইদিন রাতেই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান এবং মৎস্য কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান প্রায় ১২ বছর উপজেলা মৎস্য অফিসে কর্মরত ছিলেন। তিনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামের আব্দুল মান্নান এর ছোট জামাতা এবং দিনাজপুর জেলা সদরের পিরোজপুর জিন্নাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31