IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> ওয়ানডে অধিনায়ক মিরাজ

ওয়ানডে অধিনায়ক মিরাজ

মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছেন বাংলাদেশ।

আগে থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন। মিরাজের অধিনায়ক হওয়ার বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই।

এতদিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষদিকে। এবার তাঁকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেও এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন মিরাজ। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম।

২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে মিরাজ প্রথম দায়িত্ব পালন করেন গত বছর নভেম্বরে। নাজমুল হোসেন চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন মিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিন ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই স্পিন অলরাউন্ডার। মিরাজের অধিনায়কত্বে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট জিতলেও তিন ওয়ানডের সবগুলোতেই হেরেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31