IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> মান্দায় হাটের জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় হাটের জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় হাটের জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় হাটের জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার গোপালপুর হাটের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। হাটের গুড়পট্টি এলাকায় তারা স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তরা হলেন মোতাহার হোসেন, লালবর হোসেন, ইসমাইল হোসেন ও মছির উদ্দিন। তবে কীভাবে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে হাটের বেশিরভাগ সরকারি জমি দখল হয়ে গেছে। অবশিষ্ট সরকারি সম্পত্তি দখলে নেমেছেন প্রভাবশালীরা।

গোপালপুর বাজার এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাকর্মীরা হাটের অন্তত ৯০ ভাগ সরকারি জমি দখল করে পাকা দোকানপাট নির্মাণ করেন। এখন যেটুকু জায়গা বাকি আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে।’

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দখল চলতে থাকলে অচিরেই হাটের কোনও সরকারি জমিই আর অবশিষ্ট থাকবে না। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাবে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। জায়গা না থাকলে হাটে দোকান বসাতে পারবেন না ব্যবসায়ীরা

হাটের সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। হাটের জায়গা আগেও দখল হয়েছে, এখনও হচ্ছে।’

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31