IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> চারঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৮

চারঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৮

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : আম ওজন দেয়াকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাললে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চককৃষ্টপুর ও জাহাঙ্গীরাবাদ নামক দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে দুটি গ্রামে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভায়ালক্ষিপুর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের জনৈক ছিয়ার উদ্দিন নামের এক বাক্তি চুরি করা আম নিমপাড়া ইউনিয়নের চককৃষ্টপুর মোড়ে জনৈক তমজিদের দোকানে ওজন দেয়। এতে আম কম হয়েছে বলে জানালে ছিয়ারের সঙ্গে তমজিদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। পরে সংবাদ পেয়ে ছিয়ারের ভাতিজা জুয়েলের নেতৃত্বে প্রায় ১০/১৫ জনের একটি দল জাহাঙ্গীরাবাদ গ্রাম থেকে দেশীয় অস্ত্র হাতে চককৃষ্টপুরে এসে অতর্কিত ভাবে সাধারন জনগনের উপর হামলা চালায়। শুরু হয় দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। এতে দুই গ্রামের ৮ জন আহত হয়।

আহতরা হলেন, চককৃষ্টপুর গ্রামের মামুন আলী, রাব্বি, তমজিদ, মুনশাদ আলী এবং জাহাঙ্গীরাবাদ গ্রামের মহির উদ্দিন, কাউছার আলী, জুয়েল আলী ও শুকুর আলী আহত হয়। আহতদের মধ্যে চককৃষ্টপুর গ্রামের মামুন ও রাব্বি এবং জাহাঙ্গীরাবাদ গ্রামের মহির উদ্দিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সকলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে দুটি গ্রামে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। দুটি গ্রামের মাধ্যখানে একটি ব্রিজ থাকায় দুটি গ্রামের লোকজন কেউ ব্রিজ পার হতে পারছে না।

শুক্রবার সরজমিনে গেলে দেখা যায়, দুটি গ্রামে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় দুটি গ্রামের লোকজন।

চককৃষ্টপুর গ্রামের স্থানীয় মাসুদ রানা বলেন, তুচ্ছ ঘটনা ঘটলেই জাহাঙ্গীরাবাদ গ্রামের লোকজন অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র হাতে দলবল নিয়ে এসে কৃষ্টপুর মোড়ে এসে হামলা করে মারামারির ঘটনা ঘটিয়ে থাকেন। একাধিকবার শালিশ বৈঠক বসলেও তারা কোন কর্নপাত করে না। ফলে আজকের ঘটনায় দুটি গ্রামে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে জাহাঙ্গীরাবাদ গ্রামের সাব্বির ও ইমন বলেন, আমাদের গ্রামে হিন্দুদের বসবাস বেশী হবার কারনে চক কৃষ্টপুর গ্রামের লোকজন কিছু কথাকাটাকাটি হলেই মারপিটে জড়িয়ে যায়।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন মেম্বার ও গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। যাতে করে দুটি গ্রামে আর কোন ধরণের অনাকাংখিত ঘটনা না ঘটে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অনাকাংখিত ঘটনা যাতে আর না ঘটে এ জন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31