IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় উকিলের দাপট দেখাতে গিয়ে গণধোলাই খেলেন মহুরী

বাগমারায় উকিলের দাপট দেখাতে গিয়ে গণধোলাই খেলেন মহুরী

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রাজশাহীর বাগমারা উপজেলায় উকিলের দাপট দেখিয়ে মাস্তানি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক মহুরী।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার ঝিকরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তি সাজেদুর রহমান (২৮)। তিনি ঝিকরা ইউনিয়নের পিরোলী সেনোপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পেশায় তিনি রাজশাহী জর্জ কোর্টের এক উকিলের মহুরী হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, উকিলের ছত্রছায়ায় সাজেদুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তিনি প্রায়ই দ্বিতীয় উকিলের মতো আচরণ করতেন এবং চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি কালীগঞ্জ বাজারের নাইটগার্ড বেলাল উদ্দীনকে বিনা কারণে মারধর করেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার রাতে সাজেদুর কালীগঞ্জ বাজারে গিয়ে আবারও উকিলের প্রভাব খাটানোর চেষ্টা করলে উত্তেজিত এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাকে গণধোলাই দেয়। একপর্যায়ে তিনি দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

ঘটনার পর সাজেদুর রহমান নিজেই বাদী হয়ে নাইটগার্ড বেলাল উদ্দীনসহ চারজনের বিরুদ্ধে বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নাইটগার্ডকে মারধরের অভিযোগ রয়েছে সাজেদুরের বিরুদ্ধে। ওই ঘটনার জেরেই স্থানীয়রা বুধবার রাতে তাকে মারধর করে। উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31