ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় পারিলা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগামি ৩১জন শিক্ষার্খীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার।
নিবুস’র নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, পবা এর কর্মকর্তা সৈয়দ আলী রেজা ও বোয়ালিয়া থানা কর্মকর্তা জহিরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, নিবুস এর পরিচালক তৌফিকুল ইসলাম।


