IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নন্দীগ্রামে লাগাতার তাপদাহে বিপর্যস্ত জনজীবন, আজ থেকে বৃষ্টিত সম্ভাবনা

নন্দীগ্রামে লাগাতার তাপদাহে বিপর্যস্ত জনজীবন, আজ থেকে বৃষ্টিত সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে লাগাতার তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ১৫ দিন থেকে প্রচন্ড গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। তবে এই অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষ। তীব্র গরমের কারণে রাস্তা ঘাটে মানুষের চলাচল কমে গেছে। অসুস্থ হয়ে পরেছে শিশুসহ অনেকেই। আয় কমেছে খেটেখাওয়া মানুষের। দিনের বেলা তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের তলায়। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন মানুষজন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিকরাসহ বিভিন্ন শ্রেণির খেটেখাওয়া মানুষ্। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। এদিকে অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানান তাঁরা।

গৃহণির্মান শ্রমিক লিটন বলেন, যে কাজ করতে একদিন সময় লাগবে সে কাজ করতে হচ্ছে দুইদিনে। গরমের কারণে আমরা কাজ করতেই পারছিনা। কাজ না করলেও দিন যায়না। বাধ্য হয়ে কাজে আসতে হচ্ছে। কাজ শুরু করে একটু পরপর পানি খাচ্ছি ও ছাঁয়ার নিচে যাচ্ছি। বৃষ্টি হলে শান্তি পেতাম।

ভ্যান চালক ইমরান হোসেন বলেন, রোদ গরম থেকে বাঁচতে যাত্রীর জন্য ছাতা মাথায় দিয়ে বসে আছি। তারাতাড়ি বৃষ্টি আসলে বাঁচি।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, এ আবহাওয়া কারণে হাসপাতালে ডায়রিয়া, জ্বর, ও বমির রোগীর সংখ্যা বেড়েছে। এখন বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল থাকতে হবে। বেশিবেশি পানি পান করতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া রোদে বেড় না হওয়াই ভালো।

বগুড়া আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ বলেন, নন্দীগ্রামসহ বগুড়া জেলা জুড়ে তাপদাহ চলছে। দিনে তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াসের উর্ধ্বে ওঠানামা করছে। রবিবার ১৫ জুন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31