IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়ায় বহিষ্কাত নেতার সঙ্গে অনুষ্ঠানে যোগদান করায় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

পুঠিয়ায় বহিষ্কাত নেতার সঙ্গে অনুষ্ঠানে যোগদান করায় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে গত বুধবার (১২-০৬-২৫) দুপুর ২ টা সময় দলের শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে তিনি ওদিন যোগদান করেন এবং প্রধান বক্তা দায়িত্ব পালন করেছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিন বিএনপি নেতাকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নিদর্শন প্রদান করেছেন জেলা বিএনপির। আজ রবিবার (১৫-০৬-২০২৫ ইং) দুপুর ২ টার সময় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত একটি প্রতিবেদন প্রদান করেন।

যে তিন নেতাকে কারণ দর্শানো নিদর্শন প্রদান করা হয়েছে তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ পাঠান জেলা বিএনপি।

পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে আমার তা জানা ছিলো না। আর জেলা বিএনপি আমাকে কোন বার্তা পাঠায় নি। আমি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে। জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কারণে আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম মন্ডল জানান, গত বুধবার উপজেলা জিউপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে আমাকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি থেকে বহিষ্কাত নেতা আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা তারা দুই জন পারিবারিক আত্মীয় আমার মনে হয় তাদের পারিবারিক দ্বন্দ্বের জন্যেই আনোয়ারুল ইসলাম জুম্মা বহিষ্কার করা হয়েছে। আর ইউনিয়নের অনুষ্ঠানে জুম্মা উপস্থিত থাকার কারণে আমাদের এই নোটিশ পাঠানো হয়েছে‌ ।

এ বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, এটা ছোটখাটো একটি বিষয় কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31