IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> যুবদল নেতার প্রশ্রয়ে ক্যাবল ব্যবসায়ী শ্রমিকলীগ নেতা আনোয়ারের রাজত্ব!

যুবদল নেতার প্রশ্রয়ে ক্যাবল ব্যবসায়ী শ্রমিকলীগ নেতা আনোয়ারের রাজত্ব!

ধূমকেতু প্রতিবেদক, তানোর : বিগত স্বৈরাচার সরকারের সময় এক চেটিয়া রাজত্ব করেছেন কাকনহাট ক্যাবল নেটওয়ার্ক বা ডিস ব্যবসায়ী শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকার সুন্দর পুর গ্রামে। আনোয়ার গোদাগাড়ী উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ডাইভার ও অর্থ যোগানদাতা বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। সে স্বৈরাচার সরকারের সময় ওই এলাকায় একচেটিয়া রাজত্ব করতেন। তার ভয়ে অন্য ডিস ব্যবসায়ীরা কোন কথা বলতে পারত না। তার কথা ছিল এলাকায় শেষ কথা।

স্বৈরাচার সরকারের পতনের সাথে সাথে খোলস পাল্টিয়ে কাঁকনহাট পৌর যুবদলের নেতা মশিউর রহমান মশির ছত্রছায়ায় তার রাজত্ব ধরে রেখেছেন। মশিউর মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের অনুসারী বলেও সুত্র নিশ্চিত করেন। ফলে শ্রমিক লীগ নেতাকে দ্রুত আটকের দাবি তুলেছেন জনসাধারণ।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন বিগত স্বৈরাচার সরকারের সময় কাঁকন হাট পৌর এলাকা থেকে শুরু করে পুরো উপজেলায় রাজত্ব করতেন। এমনকি সে উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ডাইভার ছিলেন এবং অর্থ যোগানদাতা হিসেবেও ব্যাপক পরিচিত। আ”লীগ সরকার পতনের পর বেশকিছু দিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। আস্তে আস্তে যুবদলের নেতা মশিউর রহমান মশির ছত্রছায়ায় চলে আসেন আনোয়ার। এসেই আগের মত রাম রাজত্ব শুরু করেছেন।

অন্য ডিস বা নেটওয়ার্ক ব্যবসায়ীদের আগের মতই হুমকি ধামকি দেয়া শুরু করেছে। এমনকি সাবেক এমপি ফারুক চৌধুরীর অন্যতম অর্থ যোগানদাতা ও ঘনিষ্ঠ সহচর ছিলেন আনোয়ার। গত বছরের ৫ আগষ্টের পর দীর্ঘদিন এলাকায় ছিলেননা। সবাই নিজনিজ ব্যবসা করে আসছিল। কিন্তু যুবদল নেতার আশীর্বাদে আগের রুপ ধারন করেছে আনোয়ার।

বেশকিছু সিনিয়র নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোন ভাবেই ফ্যাসিস্ট দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবেনা। কিন্তু আনোয়ারকে টাকার বিনিময়ে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যুবদলের নেতা মশিউর। এটা দলের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই না। কারন ওই সময় আনোয়ারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। অথচ তাকে নিয়ে যাবতীয় সবকিছু করা হচ্ছে। যা আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ধানের শীষের প্রার্থী। তার দাপটের কারনে অনেক ত্যাগী নেতারা ঘরে বসে আছেন।

আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়। তবে যুবদল নেতা মশিউর রহমান মশি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে আশ্রয় প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠেনা। আমার নিজের ডিসের ব্যবসা আছে। আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।

নাম প্রকাশ না করে এক ব্যক্তি জানায়, মশিউর দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে একজনের কাছ থেকে ডিসের লাইন কিনেছিল। তার সেই লাইন দেখভাল করত শ্রমিক লীগ নেতা আনোয়ার । ওই সময় মশিউরের লাইন সচল রেখেছিল আনোয়ার। আর এখন আনোয়ারের যাবতীয় সবকিছু করছেন মশিউর।

কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে কথা বলা হলে তিনি জানান, যাদের হুকমি ধামকি দিচ্ছে তারা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31