IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফ’র হাতে দুই কলেজ ছাত্র আটক

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফ’র হাতে দুই কলেজ ছাত্র আটক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দিয়ে ভারত সিমান্তে গিয়ে টিকটক করতে গিয়ে গতকাল সোমবার মিনহাজুল ইসলাম (২৩) ও মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩) নামের দুই কলেজ ছাত্রকে আটক করেছে ভারতীয় বিএসএফ। পরবর্তীতে তাদেকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি। এর আগে গতকাল সোমবার সাপাহারে সীমান্ত এলাকা দেখতে এসে ভারতের কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় তারা আটক হন। পরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে।

আটককৃত কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম । সে নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ। সে সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ছাত্র।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভুখন্ডে প্রবেশ করে কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে গিয়ে ওই দুই বাংলাদেশী ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31