IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জন
Home >> টপ নিউজ >> বিনোদন >> সব ছেড়ে আধ্যাত্মিকতায় অভিনেত্রী জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা

সব ছেড়ে আধ্যাত্মিকতায় অভিনেত্রী জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তি পেয়েছে। এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা নেই সুকেশকে নিয়েও। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সুকেশ আর্থিক দুর্নীতির অভিযোগে এখন সংশোধনাগারে। সেখান থেকেই প্রেমিকাকে নানা উপহার ও প্রাচুর্যে ভরিয়ে দেন তিনি। কিন্তু এসব থেকে আকর্ষণ দূর করে এবার আধ্যাত্মিকতায় ডুব দিলেন অভিনেত্রী।

এবার মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় নিজেকে জোড়ালেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আধ্যাত্মিকতায় মন দিলেন তিনি। তাই মুম্বাই থেকে বেঙ্গালুরু গেলেন অভিনেত্রী। বেঙ্গালুরুতে গিয়ে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেন তিনি। দেখা করেন তার সঙ্গে।

সেসব ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই সঙ্গে স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।

ছবিতে দেখা যায়, জ্যাকুলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ। নেই কোনো প্রসাধনের আতিশয্য। শুধুই গুরুর কথা শুনতে আগ্রহী তিনি। গুরুর আশ্রমে গিয়ে বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়দের সঙ্গেও সময় কাটান অভিনেত্রী। আবার আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্দেজের ‘হাউসফুল ৫’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাপ্রেমীদের কাছ থেকে। এই সিনেমায় অভিনেত্রী ছাড়াও অভিনয় করেছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিংহ প্রমুখ। এ ছাড়া আহমেদ খানের সিনেমা ‘জঙ্গল’-এও অভিনেত্রীকে দেখা যাবে। এ সিনেমায় আছেন অক্ষয় কুমার ও দিশা পাটানি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31