IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফার্মাসিস্ট রুবেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

ফার্মাসিস্ট রুবেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর। আজ বুধবার (১৮ জুন) পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে সময়মতো উপস্থিত থাকছেন না এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন না। এছাড়াও তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, জনসেবায় অনিয়ম ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘসূত্রিতার অভিযোগও রয়েছে।

জানা গেছে, গোলাম রাব্বানী রুবেল ২০১২ সালের ১৫ অক্টোবর থেকে ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। একই কর্মস্থলে টানা ১২ বছর ৮ মাস ধরে চাকরি করার পরও তাঁকে অন্যত্র বদলি করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই স্থানে অবস্থান করায় তিনি বেপরোয়া আচরণ করছেন। তাঁদের দাবি, এই অবস্থার সুযোগ নিয়ে ফার্মাসিস্ট রুবেল দায়িত্ব পালনে গাফিলতি করছেন, যা জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র প্রামাণিকের অভিযোগ, রুবেলের খামখেয়ালি আচরণের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেক সময় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে রোগীদের।
এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (১৭ জুন) সরেজমিনে ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে পাওয়া যায়নি। এসময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। জনমনে ক্ষোভ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে এই শোকজ জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্বে গাফিলতি করেন, তা কখনোই কাম্য নয়। এরই মধ্যে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে গোলাম রাব্বানী রুবেলের মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31