IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাত
Home >> খেলা >> টপ নিউজ >> বৃষ্টি-বাধায় ড্র বরণ করতে হলো বাংলাদেশকে

বৃষ্টি-বাধায় ড্র বরণ করতে হলো বাংলাদেশকে

বৃষ্টি-বাধায় ড্র বরণ করতে হলো বাংলাদেশকে

বৃষ্টি-বাধায় ড্র বরণ করতে হলো বাংলাদেশকে

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। নিজেরাও চ্যালেঞ্জ নিয়েছিল লঙ্কানদের অল আউটের। কিন্তু গল ট্যাস্টের শেষ দিনে বেলা শেষে এর কোনোটাই হয়নি কারও। ফলে দুই দলকেই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়।

এই ড্র টেস্টে বাংলাদেশ দলে একটা সোনালি অর্জন অধিনায়ক শান্তর টানা দুই সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে একই টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়লেন দ্বিতীয়বারের মতো।

অধিনায়কের বিরল কীর্তি গড়া এই গল টেস্টে অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল টাইগাররা। বৃষ্টি-বাধা না থাকলে হয়তো ফল বাংলাদেশের পক্ষে আসত। এদিন বৃষ্টির কারণে তিন ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। অর্থাৎ দিনের প্রায় অর্ধেকটা খেয়ে ফেলে বৃষ্টি।

তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই ড্রতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই বাংলাদেশের। এর আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র এবং সবশেষ আরব আমিরাত ও পাকিস্তানে সিরিজ হারে বাংলাদেশ। আর তাতে জাতীয় দলের আত্মবিশ্বাস তলানিতে ছিল বলা যায়।

এই গল টেস্ট দিয়ে সুচিত টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের শুরুটা উড়ন্ত না হলেও অন্তত সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় মন্দ না।

আজ পঞ্চম দিনে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

তবে সেঞ্চুরি মিস করেননি শান্ত। ১৯৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে লিটন দাস ৩ আর জাকের আলী ২ রান করে আউট হন।

৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত।

টেস্টের শুরু ও শেষটা বাংলাদেশের পক্ষে ইতিবাচক ছিল বলা যায়। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম (১৬৩) ও নাজমুল হোসেন শান্তর (১৪৮) জোড়া সেঞ্চুরি এবং লিটন দাসের (৯০) লড়াকু ব্যাটিংয়ে ৪৯৫ রানের বড় ভিত গড়েছিল বাংলাদেশ। এরপর বোলিংয়ে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংস ছাড়িয়ে যেতে দেয়নি বোলাররা। ৪৮৫ রানে আটকে দেয় স্বাগতিকদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31