IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ফরিদার নেতৃত্বে চ্যাম্পিয়ন রাজশাহী

ফরিদার নেতৃত্বে চ্যাম্পিয়ন রাজশাহী

রাজশাহীর ফরিদা

রাজশাহীর ফরিদা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ফুটবল, ভরপুর বিনোদনের এক অনন্য মাধ্যম। ফুটবল খেলা ভালোবাসেন না এমন দর্শকের জুড়ি মেলা ভার।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ্ব ১৯ বালিকা ফুটবল দলের ফাইনাল খেলা গত ১৯ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ময়মনসিংহ বিভাগীয় দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে রাজশাহী বিভাগীয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই খেলায় পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

সেই খেলায় অসামান্য কৃতিত্ব ও নৈপূরণের সাথে দলকে নেতৃত্ব দিয়ে প্রশংসায় ভাঁসছেন বাগমারার কৃতি সন্তান ফরিদা পারভীন। তিনি উপদেষ্টার কাছ থেকে চ্যাম্পিয়ন দলের হয়ে ট্রফি ও গোল্ড মেডেল গ্রহণ করেন।

ফরিদা পারভীনের বাসা রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পার মচমইল গ্রামে। ছোট বেলা থেকেই ফরিদা পারভীনের ফুটবলের প্রতি আসক্তি ছিল। ক্লাস ফাইভে থাকাকালীন সময়ে সে অসাধারণ খেলার কারণে তার শ্রেণী শিক্ষকেরা তাকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করেন এবং কঠোর মনোনিবেশ করতে পরামর্শ দেন।

সেখান থেকেই শুরু ফরিদার অক্লান্ত পরিশ্রম আর স্বপ্নের পূরণের সূচনা। বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। খেলাধুলায় অসাধারণ অবদানের জন্য সবমিলিয়ে তার পুরস্কারের সংখ্যা শতাধিক পেরিয়ে গেছে।

তবে তার এই খেলাধুলার জীবন মোটেও সুখকর ছিল না। পরিবারের সাপোর্ট পেলেও প্রতিবেশীদের কানাঘুষা এবং কটু কথার সম্মুখীন হতে হয়েছে ফরিদা পারভীনের। কিন্তু তাতেও দমে থাকেননি ফরিদা পারভীন, তার লক্ষ্যে অবিচল থেকে ছুটে চলেছেন অদম্য স্বপ্ন পূরণের আশায়।

তার এই অদম্য প্রতিভা তার স্বপ্ন পূরণের জায়গায় নিয়ে যাওয়ার শুভ সূচনা করে দিয়েছে “জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪”। সে তার প্রতিভার দ্বারা রাজশাহী বিভাগীয় দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিয়েছে।

তিন বোনের মধ্যে ফরিদা পারভীন সবার ছোট। বাবা মজিবর রহমান ও মা গয়না বিবির সর্বকনিষ্ঠ মেয়ে ফরিদা পারভীন। সংসারে কর্মক্ষম বলতে শুধু তার বাবা। তাদের কোন জমিজমা নেই, বাবা পরের জমিতে কাজ করেন এবং কামলা দেন। কাজ থেকে ফিরে বিকেলে আবার চায়ের দোকানে চা বিক্রি করতে যান ফরিদার বাবা।

এভাবে কোনমতে সংসার চলে ফরিদার। সামান্য একটু জমিতে ঘর করেছেন মাথা লুকানোর জন্য, সেটিও আবার ঋণ করে এবং ফরিদার খেলাধুলা থেকে সামান্য আয় রোজগার দিয়ে। ফরিদার আশা তাকে তার স্বপ্ন পূরণের সুযোগ করে দিতে সবাই যেন তাকে সহযোগিতা করেন। তার লক্ষ্য এবং উদ্দেশ্য ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলা। সেজন্য তার ভক্ত শ্রোতাদের কাছে অনুরোধ তাকে যেন সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31