ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ট্রাক ও অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল বারঘরিয়া মোড়ে ঘটে এমর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তবে নিহত ব্যক্তি কে শনাক্ত করা যায়নি। আর আহত অটো গাড়ি চালকের বাসা একই ইউনিয়নের পারিশো দূর্গাপুর গ্রামে।
বর্তমানে ঘাতক ট্রাক চাকল সহ ট্রাকটি আটক করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। জানা গেছে, তানোরের দিকে থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে হাতিশাইল বারঘরিয়া স্কুলে যাওয়ার রাস্তার মোড়ে অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে করে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও অটো গাড়ি চালক আহত হন। তৎক্ষনাৎ নিহত ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান,ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে,স্থানীয়দের সহয়তায় ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।


