IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বরেন্দ্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরুর গাড়ি

বরেন্দ্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরুর গাড়ি

বরেন্দ্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরুর গাড়ি

বরেন্দ্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরুর গাড়ি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : একসময় রাস্তায় বের হলেই দেখা মিলতো সারি সারি গরু ও মহিষের গাড়ি। যখন কোন যানবাহনের ব্যবস্থা ছিলনা তখন গরু ও মহিষের গাড়িই ছিলো মানুষের বাহন কাজে শেষ ভরসা। বিয়ে বাড়ি থেকে শুরু করে জমি চাষ ও জমির ধান বহন কাজে গরু ও মহিষের গাড়ি ছিলো কৃষকের একমাত্র ভরসা। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব গরু ও মহিষের গাড়ির ব্যবহার। বর্তমানে গরু ও মহিষের গাড়ির আর প্রয়োজন হয়না মানুষের।

আধুনিক যুগে যান্ত্রিক ব্যবস্থার কারণে মানুষ এখন অনেক সহজে চাষাবাদ করতে পারছেন। অথচ একসময় গ্রামবাংলার জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের একমাত্র বাহন ছিল দু’চাকার গরু ও মহিষের গাড়ি। কিন্তু এখন আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় ও ডিজিটাল পদ্ধতির কাছে হার মেনে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী গরু মহিষের গাড়ি ও গাড়িয়াল পেশা প্রায় বিলুপ্তির পথে। এখন আর গ্রামগঞ্জের আঁকা বাঁকা মেঠো পথে তেমন চোখে পড়ে না গরু ও মহিষের গাড়ি।

দুই যুগ আগেও গরু মহিষের গাড়িতে চড়ে বর ও বধূ যেতো। গরু ও মহিষের গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেতো না। বিয়ে বাড়ি বা মাল পরিবহনে গরু মহিষের গাড়ি ছিল একমাত্র পরিবহন বাহন। গরু মহিষের গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। যুগের পরিবর্তনে মানুষের প্রিয় এই গরু মহিষের গাড়ি প্রচলন আজ হারিয়ে গেছে কালের অতল গর্ভে।

জানা গেছে, এক সময় গ্রাম-বাংলার মানুষের যোগাযোগের প্রধান অবলম্বন ছিল গরু মহিষের গাড়ি। পায়ে হাঁটার যুগের অবসান হওয়ার পর মানুষ যখন পশুকে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে শিখলো তখন গরু মহিষের গাড়িই হয়ে উঠেছিল সকল পথের যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম।

অথচ আজ কালের বিবর্তনে সভ্যতার এই যুগে গ্রামবাংলার ঐতিহ্য এইসব গরু মহিষের গাড়ি কমে গেছে। গ্রামে গ্রামে পাকা সড়কে এখন দ্রুত চলে নছিমন-করিমন ভুটভুটি গাড়ি। মূহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করা যায়, খরচও কম পড়ে। তাছাড়া গরু মহিষের গাড়ির ভালো কারিগরও এখন সহজে মেলে না। এখন একটা গরুর গাড়ি বানাতে ২০ হাজার টাকারও বেশি লাগে, দু’চাকার দামই প্রায় ১৫ হাজার টাকা পড়ে, দুটি বলদ গরুর দাম ১লাখ থেকে দেড় লাখ টাকা। এছাড়াও আছে গরু মহিষকে খাওয়ানোর খরচ, সেই সাথে আছে গরু মহিষ পালনের ঝামেলা।

যার ফলে, এখন আর কেউ গরু মহিষের গাড়ি তৈরি করেন না। রাস্তায় দেখা হঠাৎ করে মহিষের গাড়ি,গাড়িয়ালের নাম আলতাফ আলী, তিনি মহিষের গাড়িতে খড় বহনের কাজ করেন। প্রতিদিন তিনি মহিষের গাড়িতে করে বিভিন্ন এলাকা থেকে খড় কিনে ব্যবসা করেন।

তিনি বলেন, এখন যান্ত্রিক যুগে কেউ খুব একটা গরু মহিষের গাড়ি ব্যবহার করেন না,আমি প্রায় ২০ বছর ধরে গরু মহিষের গাড়িতে করে খড় বহন করে খড়ের ব্যবসা করে আসছি। গরু মহিষের গাড়ি আমাদের দেশের একটি ঐতিহ্য। আমি সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31