IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লিড নিউজ >> শিক্ষা >> এইচএসসি পরীক্ষা ২৬ জুন, রাজশাহী বোর্ডে অংশ নিচ্ছে ১৩৩৬১৩ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা ২৬ জুন, রাজশাহী বোর্ডে অংশ নিচ্ছে ১৩৩৬১৩ শিক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রী।

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে একযোগে বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হবে। এদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক)-এর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে ৩৩ হাজার ৯৬২ জন, যার মধ্যে ছাত্র ১৭ হাজার ২৬৩ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৯৯ জন। মানবিক বিভাগের ৮৭ হাজার ৯৭২ জন পরীক্ষায় অংশ নিবে, যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ৮০৮ জন ও ছাত্রী ৪৪ হাজার ১৬৪ জন। বাণিজ্য বিভাগের ১১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে যার মধ্যে ছাত্র ৭ হাজার ৮২৯ জন ও ছাত্রী ৩ হাজার ৭২৮ জন।

রাজশাহী বোর্ডে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৭০ জন ও ছাত্রী ৫৭ হাজার ৯৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১২৬ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৪৭৭ জন ও ছাত্রী ৬ হাজার ৬৪৯ জন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী ১৭১ জনের মধ্যে ছাত্র ১০৫ জন ও ছাত্রী ৬৬ জন। প্রাইভেট পরীক্ষার্থী ১১ জনের মধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২০৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে রাজশাহী জেলায় ৪৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১৪ হাজার ৮৯৮ ছাত্র ও ১২ হাজার ৫৪ জন ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৫ হাজার ৩৩৫ জন ছাত্র ও ৪ হাজার ৪৪২ জন ছাত্রী, নাটোর জেলায় ২০টি কেন্দ্রে ৫ হাজার ৮৩৭ জন ছাত্র ও ৫ হাজার ৪৩৩ জন ছাত্রী, নওগাঁ জেলার ২৫ টি কেন্দ্রে ৬ হাজার ৫২২ জন ছাত্র ও ৫ হাজার ৯৬১ জন ছাত্রী, পাবনা জেলার ২৮ টি কেন্দ্রে ৮ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৯ হাজার ৪৮১ জন ছাত্রী, সিরাজগঞ্জ জেলার ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৯৬ জন ছাত্র ও ১১ হাজার ২৮৫ জন ছাত্রী, বগুড়া জেলার ৩৩ টি কেন্দ্রে ১৩ হাজার ৫৩১ জন ছাত্র ও ১২ হাজার ৫৬৫ জন ছাত্রী এবং জয়পুরহাট জেলার ১২টি কেন্দ্রে ২ হাজার ৮৯৭ জন ছাত্র ও ৩ হাজার ৪৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অভ্যন্তরীণ প্রস্তুতির পাশাপাশি, একটি নিরপেক্ষ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি দল গঠন করা হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বাসস’কে বলেছেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা গ্রহণের সকল সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31