IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রায়গঞ্জে নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের রোড ডিভাইডার ও পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকালে ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদুৎ অফিসের সামনে পাশ্ববর্তী রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।

বক্তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদুৎ অফিসের সামনের পাশ্ববর্তী রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি। স্থানীয়রা পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান। দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31