ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ কামাল. পুঠিয়া : দূর থেকে দেখলে মনে হবে গাছের ছবেদা ধরে আছে। গাছের কাছে গিয়ে দেখলে মনে হবে এটি ভাইরাস জাতীয় একটি আম। আসলে এটি ভাইরাস জাতীয় আম বা ছবেদা না । এই আমের নাম ছবেদা আম রেখেছে স্থানীয় গ্রামবাসী। এই আম দেখা গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা পৌরসভা গোপালহাটি এলাকায়।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, প্রথম দিকে দেখে আমরাও ভাইরাস মনে করছিলাম। কিন্তু পরে দেখি এটা আসলে ভাইরাস না এটি একটি আমের নতুন জাত। আম কাঁচা অবস্থায় টক হলেও সঠিকভাবে পরিপুক্ত হলে খেতে অনেক সুস্বাদু হয়। এই আম যে প্রথম দেখে সেই অবাক হয়। আর অবাক হবেনা কেনো আমের আঁকার আকৃতি ডিমের তম। তাই ডিমের ঝুড়িতে সাজিয়ে রাখলে ডিম ও মনে হবে।
আমাদের এলাকায় এমন আম প্রথম দেখা মিলেছে বলে স্থানীয়রা জানান।
আম চাষি সাজু হোসেন বলেন, আমি বেশ কয়েক বছর আগে নাটোর জেলার এক নাসারী থেকে এই আমের চারা সংগ্রহ করি। আমের নাম বা জাত আমার জানা নেই। তবে ছবেদার মত দেখতে তাই এলাকার মানুষ ছবেদা আম নাম করণ করেছেন। এই আম বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেলে অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায়। অনেক মানুষ কেনার জন্য আগ্রহ দেখাই। মূলত এই আমটি শ্রাবণ মাসে আমটি পাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী জানান, জাপানের একটি আম আছে যা বাংলাদেশের সূর্য ডিম নামে পরিচিত। ধারণা করা যাচ্ছে যে সূর্য ডিম আমে কোন একটা জাত হতে পারে বলে তিনি জানান ।


