IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> সাভারে শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

সাভারে শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহাম্মেদ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে পরস্পরের যোগসাজসে দাঙ্গা, হাঙ্গামা, মারধর, গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে লংমার্চে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের ছাত্র-জনতা একত্রিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা সাভার থেকে লংমার্চ করে ঢাকা অভিমুখে রওনা করে।

দুপুরে ২টার দিকে লংমার্চটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রাণনাশের উদ্দেশ্যে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়।এতে মিছিলের উগ্রভাগে থাকা আলিফ আহাম্মেদ সিয়াম মাথায় গুলিবিদ্ধ হন এবং গুলি কপালে লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আলিফকে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়গত ৭ আগস্ট বিকেলে সে মারা যায়।

এ ঘটনায় মামলা করেছেন নিহত সিয়ামের বাবা বুলবুল কবির। তিনি বাগেরহাট জেলার বড় বাশবাড়ীয়া গ্রামের হাফিজুর রহমান হাওলাদারের ছেলে। আর নিহত আলিফ আহমেদ সিয়াম সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, ঢাকার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাহিদুর রহমান, সাভার মডেল থানার ওসি শাহ জামান, এসআই সুদীপ ঘোষ, হারুন অর রশিদ, সাব্বির হোসেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুল আলম সমর, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম,সাভারের ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত উপদেষ্টা জাকির হোসেন, ওরফে ট্যাপা জাকির, ওরফে, হিজরা জাকির ওরফে ভাগিনা জাকির, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা লীগের সাবেক সভাপতি ফারুক হাসান তুহিন, তার ভাই মেহেদী হাসান তুষার, সবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীবের পিএস মো. রাজু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায় মিজানুর রহমান মিজান ওরফে জি এস মিজান, সাভার উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন টিপু, ভারপ্রাপ্ত যুবলীগ নেতা নাছির উদ্দিন লিটন, আহাম্মেদ ফয়সাল নাইম তুর্জ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031