IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ জুন(বৃহশ্পতিবার) রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে, ‘উৎসববন্ধন কর্মসূচি’, অলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ০৯ টায় রাজশাহীবিভাগীয় কমিশনারের কার্যালয় হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত উৎসববন্ধন কর্মসূচি’ (র‍্যালি), র‍্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য The evidence is clear: invest in prevention. Break the cycle.

আফিয়া আখতার, জেলা প্রশাসক, রাজশাহী ও সভাপতি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, রাজশাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, খোন্দকার আজিম আহমেদ এনডিসি (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (পুলিশ কমিশনারের সাময়িক দায়িত্ব), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী। ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী: এবং ডা: এস. এম বায়েজিদ উল-ইসলাম, এমওসিএস,।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক,রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মোঃ আলী আসলাম হোসেন।পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গুরুত্ববহ বক্তব্য প্রদান করেন এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমবেত সকলকে আহবান জানান।

এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০২৫ রাজশাহী মহানগর ছাড়াও প্রতিটি উপজেলা সদরে পালন করা হয়েছে। রাজশাহী মহানগরীসহ উপজেলা পর্যায়ে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য মাকদবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ এবং রিক্সা, যানবাহনে স্টীকার সাঁটানো, মাদকবিরোধী মাইকিং, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী কর্তৃক চলতি বছরের জানুয়ারি থেকে, মে মাস পর্যন্ত ৯৩৮টি অভিযান পরিচালনা, ৬০২ জন আসামীর বিরুদ্ধে ৫৯৭টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ৪৯৭ জন আসামীকে মোবাইল কোটের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক:-মামলা গুলের উদ্ধারকৃত মাদক আলামতের পরিমান হেরোইন- ৬ কেজি ৭১১ গ্রাম, ফেনসিডিল-৬২২ বোতল, ইয়াবা-৩১৩৯ পিস, গাঁজা-১২৩ কেজি ৭৭০ গ্রাম, গাঁজা গাছ-০১টি, চোলাইমদ-১৭৫.৭৫০ লিটার, আর/এস-৩০৭.৩৪০ লিটার, তাড়ী-০২ লিটার, ট্যাপেন্টডল ট্যাব-৩৬৯ পিস, মোবাইল সেট-১০টি। মাদক বহন কাজে ব্যবঋত মোটরসাইকেল-০৪টি, পিকআপ-০১টি, অটোরিক্সা-০১টি, সিল মেশিন-০১টিসহ নগদ ১৩,১৮,১০০টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এর মধ্যে বিচারাধীন মামলা নিষ্পত্তি হয়েছে-৪৫টি, খালাসপ্রাপ্ত মামলা-১১টি, সাজাপ্রাপ্ত মামলা-৩৪টি, সাজাত্রান্ত মামলার মধ্যে ০২টি মামলায় ০২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

গণসচেতনতামূলক কার্যক্রম:- চলতি বছরপর মে মাস পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীতে মাদকের ভয়াবহতা নিয়ে জনসচেনতা বৃূদ্ধিতে, ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা-০২টি, সামাজিক সংগঠন ভিত্তিক আলোচনা-০৩টি, সেমিনার-০২টি, আলোচনা সভা-০৩টি, শর্টফিল্ম প্রদর্শক-০৩, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি বক্তৃতা-০৩টি, এনজিও ভিত্তিক আলোচনা-০২টি, কুরিয়ার সার্ভিস পরিদর্শন-০৩টি, উঠান বৈঠক-০৩টি, লিফলেট বিতরণ-৬৫০টি, স্টীকার-১০০টি, কলম-১৪০টি, খাতা-১০০টি, স্কেল-৪০টি, ডিসপ্লে স্ট্যান্ড-০২টি, ফেস্টুন-০৫টি, টিস্যু বক্স-০৩টি বিতরণ করেন।

চিকিৎসা সংক্রান্ত তথ্য:- রাজশাহী জেলায় ০১টি সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারসহ জেলার ০৮টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মধ্যমে ৫১৭ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31