ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রাম হতে দিবাগত রাত সাড়ে ৩ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইনসহ নিজ বাসা হতে মোঃ নাজিমুল হোসেন (৩৭)কে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


