ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বেলপুকুর থেকে পরিবহণে যাত্রী বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে বাসের সুপারভাইজারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টায় রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়স্থ পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণপুর এলাকার মোঃ আঃ সাত্তারের ছেলে মোঃ ইয়াছিন আলী (২২) ও কোতয়ালী থানাধীন অসততোলা এলাকার মোঃ মাসুদ মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন (৪২) এবং রাজশাহীর চারঘাট থানাধীন বালাদিয়ার এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে মোঃ কাফি (২২)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টায় রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়স্থ পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থানা ১টি ব্যাকপ্যাক, ৪ টি মোবাইল ও ৪ টি সীম জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহীর বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


