ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : জাতীয় ফল মেলার অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বেলা ১১টায় প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জল হোসেন, সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন, রনি কুমার সাহা প্রমূখ।
দেশী ফল বেশি খাই, আসুন সবাই ফলের গাছ লাগাই এই শ্লোগান নিয়ে মেলায় ১৩টি ষ্টলে বিভিন্ন জাতের দেশি ফল উপস্থাপন করা হয়।


