IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় আটক ৩

নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় আটক ৩

নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় আটককৃতরা

নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় আটককৃতরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নাচোল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় জড়িত ৩ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার ২৭ জুন রাত ৯ টায় এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি কর্যালয়ে প্রেস কনফারেন্স করা হয়।

ডিবি অফিস সূত্রে জানা গেছে, গত ২২ জুন নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে রাজু আহম্মেদ (২১) অটোভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য বের হয়। এদিন রাতে বাড়ী ফিরে না আসলে ভ্যানের প্রকৃত মালিক ছফর আলী যোগাযোগ করলে রাজু জানায়, সে কিছুক্ষণের মধ্যে বাড়ী চলে আসবে। কিন্তু সে বাড়ী ফিরে আসেনি।

পরদিন সকালের দিকে লোকমূখে শুনতে পায় নাচোল থানাধীন পারিলা গ্রামের জনৈক কুদ্দুস আলীর আম বাগানের পার্শ্বে হিয়ারিং রাস্তার উপরে একজন ব্যক্তির গলা কাটা মৃত দেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে রাজুর মা ও ভ্যানের মালিক ছফরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলে রাজুর মৃত দেহ শনাক্ত করেন। ওই ঘটনায় নাচোল থানায় একটি হত্যা মামলা হয়। মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ও নাচোল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ জুন সকালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা হতে উক্ত হত্যা মামলায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আসামী খাদেমুল ইসলাম ওরফে মধু (২৪), পিতা তরিকুল ইসলাম ওরফে ভ্যালেন, সাং-উত্তর সিংঙ্গেরগাড়ী (তেলমনপাড়া), থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে প্রায় ৪ মাস আগে নাচোল রেল স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। একই এলাকায় মৃত রাজুও বসবাস করায় তার সঙ্গে বন্ধুত্ব হয়। একসময় আসামী খাদেমুল মৃত রাজুর ভাড়ায় চালিত অটোভ্যানটি নেওয়ার জন্য রাজুকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পলিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ২২ জুন বিকাল অনুমান ৪টায় রাজুকে চুয়ানি খাওয়ার কথা বলে দুজনে একসাথে ভ্যান নিয়ে বের হয়। সন্ধ্যার পর চুয়ানি সংগ্রহ করে রাজুকে মাত্রাতিরিক্ত চুয়ানি খাওয়ায়, ফলে রাজু ভ্যানে শুয়ে পড়ে আর আসামী খাদেমুল নিজেই ভ্যান চালাতে থাকে। রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আসামী খাদেমুল সুযোগ বুঝে মধুর চাক কাটা ধারালো চাকু দিয়ে ভ্যানে শুয়ে থাকা রাজুর গলা কেটে এবং পিঠে ঐ চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। রাজুর মৃত্যু নিশ্চিত হয়ে লাশ রাস্তার পাশে ফেলে রেখ ভ্যানটি নিয়ে চলে যায়।

গ্রেপ্তারকৃত আসামীকে আরও জানায়, রাত শেষে সকাল সাড়ে ৮টার দিকে আসামী খাদেমুল তার পূর্ব পরিচিত ভ্যানের মেকার ২নং আসামী আমিনুর রহমান (২২), আমানত আলী ও ৩নং আসামী আমানত আলী, পিতা রমজান আলী, উভয় সাং-ফতেপুর মসজিদপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জের নিকট ২০ হাজর টাকা দাম করে নগদ ১৪ হাজার টাকা নিয়ে ভ্যানটি বিক্রয় করে। বাকী ৬ হাজার টাকা বিকাশে নিবে বলে কথা হয়। আসামি খাদেমুল পরের দিন সকালে বিআরটিসি বাসে নিজ বাড়ী নিলফামারীর উদ্দেশ্যে রওনা দেয়।

গ্রেপ্তারকৃত আসামী খাদেমুলের দেওয়া তথ্য মতে ২ ও ৩ নং আসামীর বসতবাড়ীর আঙ্গিনা হতে মৃত রাজু আহাম্মেদ এর ভাড়ায় চালিত অটো ভ্যানটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31