IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রোববার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রফতানি হয়নি।

এর আগে শনিবার (২৮ জুন) সারাদিন বন্ধ ছিল এই স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।

স্থলবন্দর সূত্রে জানা যায়, শনিবার থেকে ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে আছে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক। এতে দেশে বিভিন্ন পণ্যের যোগান কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত এটির সমাধানের আহ্বান জানিয়েছেন আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল থেকেও শাটডাউন কর্মসূচি চলছে। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, কর্মসূচির কারণে আমদানি-রফতানি সম্পূর্ণরূপে বন্ধ আছে। শনিবারও ভারত থেকে একটি গাড়িও বাংলাদেশে আসেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মহদীপুর স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী ট্রাক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31