IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল সহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল সহ একজন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ শনিবার (২৯ জুন) ভোরে একটি চোরাই মোটরসাইকেল চক্রের হাত থেকে ১০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর মডেল থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মোড়ে জনৈক মেরাজ বিশ্বাসের আমবাগানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ বারিকুল ইসলাম (৩০)-কে আটক করে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স, টিভিএস স্ট্রাইকার, অ্যাপাচি আরটিআর ও হিরো স্প্লেন্ডর+ মডেলের মোটরসাইকেল রয়েছে। এসব গাড়ির মোট মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৪৯ নম্বর মামলা (দণ্ডবিধির ৩৭৯/৪১৩ ধারা) রুজু করা হয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোঃ এনামুল হক জানান, আসামী ও তার সহযোগীরা বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। বাকি সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিস্তারিত তালিকা:

  1. ডিসকভার ডিটিএস 125 সিসি (কালো-লাল রং) – ইঞ্জিন নং: JZXWML.74360 – চেসিস নং: PSUB440Y6MTC47735
  • আনুমানিক মূল্য: ৮০,০০০/- টাকা
  1. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HALLEAJGG00123
  • চেসিস নং: PSIHAR2643310038
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
  1. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HAIIEJJ9G00054
  • চেসিস নং: PSIHAR2633JG01950
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
  1. টিভিএস স্ট্রাইকার 125 সিসি (লাল রং)
  • ইঞ্জিন নং: FF4EA1800142
  • চেসিস নং: PS625BP49K6H10034
  • আনুমানিক মূল্য: ৮০,০০০/- টাকা
  1. ডিসকভার ডিটিএসআই 100 সিসি (কালো রং) – ইঞ্জিন নং: JBMBTH55212
  • চেসিস নং: MOIDSPAZZTWH95294
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
  1. অ্যাপাচি আরটিআর 160 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: OE4AM2103216
  • চেসিস নং: PS6J4KE41M6D33419
  • আনুমানিক মূল্য: ১,২০,০০০/- টাকা
  1. ডিসকভার ডিটিএসআই 100 সিসি (কালো রং) – ইঞ্জিন নং: JBYWKF94726
  • চেসিস নং: AISAVKWG90236
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
  1. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HATTEJIGG00107
  • চেসিস নং: PS স্বশী BIJ100344
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
  1. হিরো স্প্লেন্ডর+ 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HA10ERK9H01129
  • চেসিস নং: PSIHARI4IKJK0038
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা 10. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HALIEJF9M59476
  • চেসিস নং: MHLHAHATI,SA00068
  • আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা

পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, যা বিভিন্ন জেলা থেকে গাড়ি চুরি করে এখানে মজুদ রাখত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31