IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে জাল নোটসহ ভুয়া সাংবাদিক আটক

রাজশাহীতে জাল নোটসহ ভুয়া সাংবাদিক আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার তালাইমারি মোড়ে জাল টাকাসহ জনতার হাতে আটক হয়েছে শুকুর রানা ওরফে এমএস রানা নামের এক সাংবাদিক।। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে (ফেসবুকে) একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

২৮ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক সেয়া ১১ টার সময় নগরীর তালাইমারি মোড়ে চান্দু মিয়ার চায়ের দোকানে চা খেয়ে বিল পরিশোধের জন্য ১০০০ টাকার নোট দেন। টাকা হাতে নিয়ে দোকানদার বুজতে পারেন টাকাটা জাল।এ সময় চায়ের দোকানিসহ স্থানীয় জনগন রানার প্যান্টের পকেট চেক করে আরও কিছু জাল নোট পেলে তাকে আটক রেখে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে। এসময় তার কাছে ১০০০ টাকার ২ টি ৫০০ টাকার ৩ টি ২০০ টাকার ৩ টিসহ মোট ৪১০০ জাল টাকার জাল নোট পাওয়া যায়।

চায়ের দোকানদারের বলেন, রানা এর আগেও চা- নাস্তা খেয়ে জাল টাকা দিয়েছে। সেই থেকে চায়ের দোকানদার রানার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিলো। গতকালও রানা দোকানে জাল টাকা দিয়ে বিল পরিশোধ করার সময় দোকানদার তাকে হাতেনাতে ধরে। আটকের সময় রানার ব্যবঋত আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ডও উদ্ধার করে।

স্থানীয়রা জানায় শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানার বিরুদ্ধে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে রানা সাংবাদিকতার মতো মহৎ পেশাকে পুঁজি করে বিভিন্ন অপকর্মে জড়িত।

আটকের সময় উদ্ধারকৃত সাংবাদিক কার্ড নিয়ে উক্ত নিউজ পোর্টালের সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেই সময় নির্বাহী সম্পাদক কার্ডটি দিয়ে থাকতে পারে তবে বিগত ৫/৬ বছর যাবৎ রাজশাহীতে আমাদের এমএস রানা নামের কোন সাংবাদিক নাই।” তিনি আরও বলেন সাংবাদিক পরিচয় দিয়ে যারা অপরাধের সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

শুকুর রানার অপরাধমুলক কর্মকান্ড নিয়ে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন বলেন, শুকুর রানা সাংবাদিক এটা গতকালই জানতে পারি, তাকে কোনদিন সাংবাদিকতা করতে দেখিনি তবে তার বিষয়ে যতটা জানলাম তাতে শুকুর রানাকে সাংবাদিক হিসেবে অবাঞ্ছিত ঘোষনা করলাম। ভবিষ্যতে সে যেন রাজশাহীতে সাংবাদিক পরিচয় না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। “

জাল টাকা সহ আটকের বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন,” শুকুর রানা নামের একজনকে ৪১০০ টাকার বিভিন্ন জাল নোটসহ স্থানীয় জনগন আটক করে সেই সময় তার কাছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ড পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”

উল্লেখ শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানা চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার বনলতা আবাসিকে বসবাস করে। ছাগল চুরির অভিযোগ থেকে শুরু করে নারী নির্যাতন একাধিক বিয়ে করে বউদের টাকা-পয়সা আত্মসাৎ , অসামাজিক কার্যকলাপ, নিজের বাসায় দেহব্যবসা করার সময় খদ্দেরসহ তার তৎকালীন বউসহ ৪ জন নারী আটক, ব্ল্যাকমেইল করাসহ হেন কোন অপরাধ নাই যা সে করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31