ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাটনার প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসে জাকির মুন্সি। বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক, জেসমিন আক্তার লাবনী , জুনিয়র মনিটরিং অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।


