IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরএমপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অফিসার অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন।

পরে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় আরএমপির ৩৩ বছরের সাফল্যগাথা তুলে ধরে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, “১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর ইউনিটে পরিণত হয়েছে।”

শুরুতে মাত্র ৯২ বর্গকিলোমিটার এলাকায় ৪টি থানা নিয়ে গঠিত আরএমপির আওতা এখন ৪৭২ বর্গকিলোমিটারে বিস্তৃত। বর্তমানে এর অধীনে রয়েছে ১২টি থানা-বোয়ালিয়া মডেল, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাঁটাখালী, বেলপুকুর, শাহ মখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, দামকুড়া ও কর্ণহার।

এছাড়াও রয়েছে ১২টি পুলিশ ফাঁড়ি ও ৩টি বিশেষ পুলিশ দল। ইউনিটটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ৪টি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, শাহ মখদুম ও মতিহার-এর মাধ্যমে।

আরএমপির অধীনে রয়েছে সিটিএসবি (কাউন্টার টেরোরিজম), দাঙ্গা দমন বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা, প্রসিকিউশন, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, কল্যাণ শাখা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার।

শুরুর সময় জনবল ছিল ১,১৩৫ জন, বর্তমানে তা দাঁড়িয়েছে ৩,৪১৪ জনে। জনবল বৃদ্ধি ও কাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে আরএমপি আজ একটি সক্ষম ও কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে।

কমিশনার আরও বলেন, “রাজশাহী শহর পরিচ্ছন্নতা, শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষানগরী হিসেবে যে মর্যাদা পেয়েছে, তাতে আরএমপির অবদান অপরিসীম। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা দিয়ে এ বাহিনী নগরবাসীর আস্থা অর্জন করেছে।”

উল্লেখ্য, ১৭৭২ সালে রাজশাহী জেলা গঠনের পর ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী পৌরসভা, যা ১৯৯১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। আর এই কর্পোরেশন অঞ্চলকে ঘিরেই ১৯৯২ সালে যাত্রা শুরু করে আরএমপি।

আজ আরএমপি শুধুই একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং রাজশাহীর গর্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31