IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

তজুমদ্দিনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তবে এই ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় যেসব নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেয় নেতারা।

বক্তারা জানান, অভিযুক্তদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও, এই ঘটনার প্রেক্ষিতে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, বাকি যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তারা বিএনপি কিংবা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, “তজুমদ্দিনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক,আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা হাসান সাপা পিন্টু,ও সাহাজান,শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন,সাধারণ সম্পাদক মো,সেলিম,এবং তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহবায়ক, মো,মামুন হোসেন,কলেজ ছাত্রদলের আহবায়ক, রাসেল আহমেদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী নেত্রী ও সাধারণ জনগণ।

উল্লেখ্য, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31