ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রোটারি ক্লাবগুলোর উদ্যোগে অত্যন্ত সাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে ইয়ার লঞ্চিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আনন্দঘন পরিবেশে রাজশাহী আলোুপট্টির মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত রেলি সম্পন্ন করা হয়।
অতঃপর এখানে পাঁচটি ক্লাবের নবনির্বাচিত সভাপতিগণ সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও রিপশা টিমের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর হেমায়েতুল ইসলাম আরিফ, কো-কোর্ডিনেটর, মেজবাউল ইসলাম বুলবুল, কো-কোঅর্ডিনেটর, মেরাজ উদ্দিন শেখ, কো-কোঅর্ডিনেটর, মোঃ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর, মোঃ মনজুরুল হক কো-অর্ডিনেটর এবং এম এ মান্নান খান, কোঅর্ডিনেটর।
ক্লাবগুলোর মধ্যে আন্তঃ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সম্পন্ন করা এবং সমাজের বিভিন্ন পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা।
অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ দিয়ে পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


