IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ১৫ মামলার আসামি সাংবাদিক জুলুসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহীতে ১৫ মামলার আসামি সাংবাদিক জুলুসহ তিনজন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: নজরুল ইসলাম জুলু (৫১), মো: নাজমুল ইসলাম জিম (২৭) ও মো: মনা ইসলাম (২৮) । জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মো: নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার মো: আনসার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই ২০২৫ বিকেল ৫ টায় বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিল। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই ২০২৫ রাত সাড়ে ১০ টায় টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আরো জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত এবং তার ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে। এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫ টি তার ছেলে জিমের নামে ২ টি এবং মনার নামে ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31