IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> টপ নিউজ >> কেঁচো সার তৈরী করে সফল পোরশার চাঁনবতি

কেঁচো সার তৈরী করে সফল পোরশার চাঁনবতি

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নাম চাঁনবতী। বয়স আনুমানিক ৩৮বছর। ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী পরিবারে তার জন্ম। পরিবার অসচ্চলতার কারনে পড়ালেখা করা হয়নি। অবশেষে বিয়ের বয়স হয়েই বাবা-মার পছন্দে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউপির কামারধা গ্রামের সমা তিগ্যার সাথে বিয়ে হয় তার। তবে ছোটবেলা থেকেই চাঁনবতীর স্বপ্নছিল উদ্যোক্তা হওয়ার।

নিজে কিছু একটা করে সবাইকে চমক লাগিয়ে দেবেন। কিন্তু বাবার অভাবী সংসারে ভেবে পাচ্ছিলেন না কি করবেন। এরই মধ্যে বাবা বিয়ে ঠিক করেছেন জেনে আরো চিন্তিত হয়ে যান তিনি। বাবার ইচ্ছায় বিয়ে করে স্বামীর বাড়িতে আসেন চাঁনবতী। এসে দেখেন স্বামী কখনো ভ্যান চালায় আবার কখনো অন্যের বাড়িতে কাজ করেন। এভাবে অভাব অনটনের মধ্য দিয়ে সংসার চলে তার।

এরই মধ্যে তাদের সংসারে ১ছেলে ও ১ মেয়ের জন্ম হয়। পরিবারের সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে সংসারে অভাব-অনটন প্রকট হয়ে দেখা দেয়। এসময় চাঁনবতী সেই আগের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। সে স্বপ্নকে মাথায় রেখে শুরু করেন কেঁচো সার তৈরী এবং বিক্রির ছোট একটি উদ্যেগ। চাঁনবতী জানান, নিজ বাড়ির উঠানের একপাশে প্রথমে ২টি রিং পার্টে কেঁচো সার তৈরী শুরু করেন।

এতে তিনি সফল হয়ে ৮টি রিং পার্টে কেঁচো সার তৈরী করছেন। কেঁচো বা ভার্মি কম্পোস্ট সার নামে এই সার স্থানীয় কৃষকরা নিয়মিত ক্রয় করে জমিতে ব্যবহার করছেন। স্থানীয় কৃষকরা তার নিকট থেকে প্রতি কেজি কেঁচো সার ২৫-৩০ টাকা কেজি দরে কিনে নিয়ে যান। এতে প্রতিমাসে তিনি ৪ হাজার টাকার বেশী আয় করছেন।

এই সার দিয়ে তিনি নিজে পিয়াজ, রসুন, সিম ও বিভিন্ন শাক-সবজী চাষাবাদ করেন এবং নিজে খেয়ে অতিরীক্ত সাক-সবজী বিক্রি করেন। এতে তার সংসার এখন ভাল চলছে বলে তিনি বলেন।

আগামীতে তিনি আরো বেশী কেঁচো সার তৈরী বাড়াবেন বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ বলেন, বাজারের রাসায়নিক সারের চেয়ে কেঁচো সারের দাম তুলানামূলক অনেক কম। এই সার প্রয়োগে ফসলের রোগবালাই অনেক কম হয়।

তিনি সকল কৃষকদের তাদের ফসলে কেঁচো সার প্রয়োগ করার জন্য বলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930