IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ছাগল বিক্রি নিয়ে মারপিট ২০ হাজার টাকা ছিনতাই থানায় অভিযোগ

তানোরে ছাগল বিক্রি নিয়ে মারপিট ২০ হাজার টাকা ছিনতাই থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালের দিকে উপজেলার মাদারিপুর বাজারে ঘটে মারপিট ও টাকা ছিনতায়ের ঘটনা। ওই দিন শেষ বিকেলের দিকে ছাগল মালিক মাদারিপুর গ্রামের খলিল বাদি হয়ে ছাগল ক্রেতা ওই গ্রামের দুলাল তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তারের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় উভয়ের পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ, গত শুক্রবার সকালের দিকে খলিল মাদারিপুর বাজারে দুলালের নিকট ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করে। কিন্তু ছাগল বিক্রির পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেয়। একারনে অসহায় ছাগল মালিক দুলালের কাছ থেকে ছাগল ফেরত নিয়ে বাড়ি চলে যায়। পুনরায় ছাগল বিক্রির জন্য বাজারে আসে খলিল। ছাগলটি তিনি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে।

এরই জের ধরে পূর্বের ক্রেতা দুলাল তার ভাই মিঠু এবং রুবেল ছাগল মালিক খলিলকে অকাথ্য ভাষায় গালাগালি করে। খলিলের চাচাতো ভাই মজিবুর গালাগালি করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তাকে উদ্ধার করতে খলিল আসলে তাকেও বেধড়ক পিটিয়ে টেনে হেচড়ে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যায়।

ভুক্তভোগী খালিল জানান, আমি গরীব অসহায়, আমাকে মেরে ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে আমার স্ত্রী আসলে তাকেও পেটায়। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারেনা। আমি এঘটনার ন্যায্য বিচার চাই। তবে অভিযুক্তরা জানান, কথা-কাটাকাটি হয়েছে, মারপিট ও টাকা ছিনতায়ের কোন ঘটনা ঘটেনি। আমাদের কে ফাঁসানোর জন্য খলিল এসব নাটক সাজিয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31