IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> ২৪৮ রান সংগ্রহ বাংলাদেশের

২৪৮ রান সংগ্রহ বাংলাদেশের

২৪৮ রান সংগ্রহ বাংলাদেশের

২৪৮ রান সংগ্রহ বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয়ে ২৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

পারভেজ হোসেনের হাফসেঞ্চুরি, তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংস ও শেষ দিকে তানজিম সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে এ স্কোর গড়ে টাইগাররা।

টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথমে সতর্ক সূচনা করে। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফার্নান্দোর দুর্দান্ত নাকল ডেলিভারিতে মাত্র ৭ রানে ফেরেন তানজিদ হাসান।

এরপর পারভেজ হোসেন ও নাজমুল হোসেন শান্ত ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ১৪ রান করে ফিরে গেলেও পারভেজ ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

পারভেজের বিদায়ের পর মাঝপথে ছন্দ হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ, শামীম, ও জাকের আলীর পর রানআউট হন হৃদয়—যা ছিল ইনিংসের সবচেয়ে বড় ধাক্কা।

দ্বিতীয় রান নিতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়েন হৃদয়, কারণ অপরপ্রান্তে থাকা তানজিম ‘না’ বলেন। ক্ষুব্ধ হৃদয় রানআউট হয়ে ৬৯ বলে ৫১ রান করে ফেরেন এবং ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট ছুড়ে ফেলেন।

এ ছাড়া শেষ দিকে হাসান মাহমুদ (০), তানভির ইসলাম (৪) দ্রুত ফিরে যান। তবে ইনিংসের শেষ দিকে ২১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে লড়াকু সংগ্রহ এনে দেন তানজিম সাকিব।

সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন এই মাঝারি স্কোর রক্ষা করতে হবে বোলিংয়ে দৃঢ়তার মাধ্যমে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31